বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

অমর একুশে বইমেলা ২০২৬-এ ঘুরে এলেন লেখক মোঃ আকবর হোসেন


নিজের প্রকাশিত কাব্য ও গল্পগ্রন্থ নিয়েও বইমেলায় পাঠকদের আগ্রহ

ঢাকা প্রতিনিধি:
রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ সাহিত্য উৎসব অমর একুশে বইমেলা ২০২৬ ঘুরে দেখেছেন লেখক মোঃ আকবর হোসেন

বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকাশনীর স্টল পরিদর্শন করেন তিনি এবং নতুন প্রকাশিত বই সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বইপ্রেমী পাঠকদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ও করেন। লেখক জানান, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়—এটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা, যেখানে লেখক ও পাঠকের হৃদয়ের সংযোগ ঘটে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব গোলাম রহমান, সিরাজুল ইসলাম সাগর এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশকবৃন্দ।

লেখক মোঃ আকবর হোসেনের ইতোমধ্যে বেশ কিছু কাব্য ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে প্রশংসিত। তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থসমূহ হলো—

একক কাব্যগ্রন্থ:
✔️ স্বপ্নবিলাস – প্রেমের কবিতার সংকলন (প্রগতি সাহিত্য পরিষদ)।
“এ কাব্যগ্রন্থে আছে প্রেম, আছে বেদনা, আছে আশার উজ্জ্বল আলো…”

✔️ নিঃশব্দ স্পর্শ – আবেগ, অনুভব ও নীরব প্রেমের কাব্য (নব সাহিত্য প্রকাশনী)।

একক গল্পগ্রন্থ:
📖 ভালোবাসার অমর অশ্রু – (ইচ্ছাশক্তি প্রকাশনী)
📖 ইচ্ছাশক্তি – (ইচ্ছাশক্তি প্রকাশনী)

লেখক জানান, এবারের বইমেলাতেও তার বই পাঠকদের জন্য পাওয়া যাচ্ছে এবং তিনি বইপ্রেমীদের বইমেলায় এসে বই সংগ্রহ করার আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, বাংলা একাডেমি-এর আয়োজনে প্রতিবছর অনুষ্ঠিত অমর একুশে বইমেলা বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে বড় মিলনমেলা হিসেবে পরিচিত। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: