সর্বশেষ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

চেষ্টার আয়োজনে স্বদেশ মৃত্তিকার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার জামা কাপড়, বিস্কুট ও চকলেট বিতরণ

চেষ্টার আয়োজনে স্বদেশ মৃত্তিকার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার জামা কাপড়, বিস্কুট ও চকলেট বিতরণ

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন-এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নারী সংগঠন “চেষ্টা”-র উদ্যোগে ঈদের নতুন জামা কাপড়, বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি। শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণের সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “চেষ্টা”-র প্রেসিডেন্ট, বিশিষ্ট কন্ঠ শিল্পী লায়লা নাজনীন হারুন। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি গুলশান নাসরিন চৌধুরী, 

প্রচার সম্পাদক নাসিমা জামান, সদস্য কামরুজামান লাকী এবং গীতিকবি কল্পনা সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ড. সৈয়দ তারিক উজ জামান 

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, পরিচালক সিরাজুল ইসলাম সাগর এবং শিক্ষকবৃন্দ রাশিদা আক্তার ও পপি আক্তার।

বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন এবং সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।